সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

জেলা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া সামছুক হক ক্বারির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সি সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সি হামিদা আক্তার।

আরও পড়ুন : সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

সিএনজি অটোরিকশাচালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দম্পতির দুই সন্তানই সামিয়া ও হামিদা।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের কোনো এক সময়ে সামিয়া ও হামিদ খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সকাল ১০ পর থেকে তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশুর চাচা খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনা থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, এ বিষয়ে এলাকা থেকে কেউ কিছু জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা