সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি: নানা আয়োজনে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শরীয়তপুর জেলা জাসাসের উদ্যাগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমির সামনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

আরও পড়ুন : জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শরীয়তপুর জেলা জাসাসের আহবায়ক এ্যাড. সুলতান নাসিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন, জাসাসের কেন্দ্রীয় সদস্য শাহ মোঃ বিল্লাল হোসেন, জাসাসের কেন্দ্রীয় সদস্য শফিকুল হাসান রতন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা জাসাসের সভাপতি সজল মোল্লা, সাধারণ সম্পাদক রানা মোল্লা, শরীয়তপুর পৌরসভা জাসাসের সভাপতি রাসেল সরদার, সাধারণ সম্পাদক সোহাগ ঢালী সহ জেলার সকল উপজেলা, পৌরসভা ও থানা জাসাসের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন : হবিগঞ্জে গ্যাস বিস্ফোরণ, নিহত ৪

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর 'বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন' (জাসাস) প্রতিষ্ঠা করেন।

তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম এবং মানবপ্রেম থাকায় দেশে জনগণের মতামতের সার্বিক মূল্যায়ন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন। আর সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে দেশ ও জাতির কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

এছাড়াও নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। আর জাসাসের সকল নেতা-কর্মীদের সামনের দিনগুলোতে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা