সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুলকে সন্ত্রাসী খালেক বাহিনী কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে সর্বপর্যায়ের কর্মী ও নেত্রীবৃন্দ জিরো পয়েন্টে (গবা মোড়) এসে সমবেত হয়ে হাতে হাত রেখে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে আশরাফুল হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুতই গ্রেফতারের দাবি তুলে ধরে এবং অপরাধীরা গ্রেফতার না হলে বিভিন্ন কর্মসূচির ইঙ্গিত দেয় নেত্রীবর্গ।

এসময় পৌর যুব দলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মরহুম আশরাফুলের পিতা আয়নাল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিলিটারী, সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ও বজরা এল.কে আমিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, গুনাইগাছ ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সভাপতি কারী হাবিবুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম, পৌর মহিলা দলের সভানেত্রী তাহমিনা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

আরও পড়ুন : সিরাজগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

বক্তারা আশরাফুল হত্যার সাথে জড়িত অপরাধীদের ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবী জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা