সংগৃহীত ছবি
সারাদেশ

নিষিদ্ধ না নির্বাচনে আ’লীগের বাধা নেই

জেলা প্রতিনিধি: সরকার বা আদালত যদি আ’লীগকে নিষিদ্ধ না করে তাহলে আগামী নির্বাচনে এ দলটির অংশ গ্রহনে কোন বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই সকল কথা বলেন।

আরও পড়ুন: বিশ্বে বায়ুদূষণে ৩য় স্থানে ঢাকা

তিনি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে স্বাধীন। ডানে/বামে বা বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই। এখন আমরা শুধু বিবেকের চাপে আছি। এই দেশে ভালো নির্বাচন করাও সম্ভব আবার খারাপ নির্বাচন করাও সম্ভব।

এর আগে, বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, এই বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের। আমরা তাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না। সিদ্ধান্তও নেই।

তিনি বলেন, আমরা দেশে ভোটারদের আস্থাহীনতা দূর করব। এই জন্য আমরা বাড়ি বাড়ি যাব। এ সময় ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করব। দেশের ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদেরকে অন্তর্ভুক্ত করব।

তিনি আরও বলেন, তবে আপনাদের বলতে চাই এই বারের নির্বাচন বিগত নির্বাচনের মতো হবে না। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এতে সবার সহযোগিতা লাগবে।

আরও পড়ুন: সচিবালয়ে আগুন

আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়া দল আ’লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না সেটি নিয়েও রাজনীতির মাঠে নানা ধরনের আলোচনা চলছে। গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আ’লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। এ সময় ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আ’লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা