সংগৃহীত ছবি
সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে শিবচরে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সুলতান শেখ (৫৫) নামের ১ ব্যক্তি গুরুতর আহতসহ অন্তত ৪ জন আহত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুলতান শেখকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বিএনপি সমর্থক।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫০ মামলা

জানা গেছে, মাদবরের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সদস্য আজিজুল সরদার, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম মোল্লার সাথে একই এলাকার শ্রমিক দল নেতা মো. নাসির, সুলতান শেখের সাথে দ্ব›দ্ব চলে আসছে। সমপ্রতি আধিপত্য বিস্তার করতে আজিজুল সরদার, জসিম মোল্লা তাদের লোকজন নিয়ে আ’লীগ থেকে বিএনপিতে যোগদানের সিন্ধান্ত নেয় বলে জানা যায়। এ বিষয়টি নিয়েই পরস্পরের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হলে শনিবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সুলতান শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,‘আজিজুল সরদার, জসিম মোল্লা, কামাল ফকিরসহ তাদের লোকজন আ’লীগের সমর্থক। এবং এলাকায় বিগত সময়ে আধিপত্য বিস্তার করে আসছে। অন্যদিকে নাসির, সুলতান শেখ, শফিক সরকারসহ তাদের লোকজন বিএনপির সমর্থক। এলাকায় এই দুই পক্ষ স্থানীয়ভাবে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করে। অতীত থেকেই দুই গ্রুপের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর নিজেদের প্রভাব ধরে রাখতে বিএনপিতে যোগদানের পরিকল্পনা করে আ’লীগের ওই নেতা ও তাদের লোকজন। এনিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন,‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা