সংগৃহীত ছবি
সারাদেশ

দৈনিক জনবাণীর সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের বহুল প্রচলিত দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ ৪ সাংবাদিকের উপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লক্ষ্মীপুর সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

দৈনিক জনবাণীর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সাফায়াত সাকিবের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া মানববন্ধনটির সঞ্চালনা করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।

এ সময় আয়োজনটিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক নাজিমুদ্দিন রানা, আর টিভি জেলা প্রতিনিধি পলাশ সাহা, আনন্দ টিভি জেলা প্রতিনিধি বি এম সাগর, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, জনবানী'র কমলনগর প্রতিনিধি হেলাল, রামগঞ্জ প্রতিনিধি বাবু, সাংবাদিক রকি, মিলন, আকাশ, বেলাল প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা দৈনিক জনবাণীর সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানায়। এসময় তারা আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও তারা সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বিগত সরকারের আমলে আমরা অনেক হয়রানি শিকার হয়েছি, এখনো হচ্ছি। তাহলে পরিবর্তন টা কোথায়? সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে দেশের গণমাধ্যম আবারো হুমকির পথে পড়বে।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খাঁনের উপর বাংলামোটর এলাকার প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা