সংগৃহীত ছবি
সারাদেশ

রিমান্ডে সাদপন্থী নেতা জিয়া বিন

জেলা প্রতিনিধি: ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের-সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার সাদপন্থী র্শীষ নেতা জিয়া বিন কাসিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এরপর এ মামলার শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই রায় দেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ

আদালত সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের-সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরে শুনানি শেষে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জোবায়ের অনুসারীদের পক্ষে একটি হত্যা মামলা দায়ের হয় টঙ্গী পশ্চিম থানায়। এই মামলায় মোট ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জোবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এই মামলায় ৬ নম্বর আসামি ছিলেন জিয়া বিন কাসিম। পরে তাকে শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে, ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা