সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিরত পুলিশের গাড়িতে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এসআইসহ দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ ও গাড়িচালক মো. দিদার।

ওসি আমিনুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এসময় পুলিশের গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পেয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দসান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা