সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দু'পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। এ সময় প্রায় ৬ কি.মি. সড়কের দু'পাশে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫০ মামলা

এদিকে, উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে উচ্ছেদ অভিযান সম্পুর্ণ বাস্তবায়ন করার দাবি করা হয়।

অভিযানে জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন ও লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দালাল বাজারের ৭ জন। ব্যবসায়ী জানায়, সড়কের দুইপাশে সরকারি জমি রয়েছে। সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা সুবিধা নিচ্ছে। এতে সারাদিন যানজট লেগে থাকে। এখন অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। পুনরায় যেন স্থাপনাগুলো আর করতে না পারে সেজন্য প্রশানকে কঠোর ভূমিকা রাখতে হবে।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কুমিল্লা-লালমাইল-চাঁদপুর-লক্ষ্মীপুর ও নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ১০৪ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এরমধ্যে দালাল বাজার, উত্তর তেমুহনী ও ঝুমুর এলাকায় সড়কের দুই পাশে অবৈধ দখলদার, স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, সপ্তাহজুড়ে জেলা প্রশাসনের তদারকিতে উচ্ছেদ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা