সংগৃহীত ছবি
সারাদেশ

বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

জেলা প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সকাল সোয়া ৭ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সারারাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে কুয়াশা ছিল। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে আজ ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা