সংগৃহীত ছবি
সারাদেশ

কালকিনিতে আগুনে পুড়ল পানের বরজ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৪ জন কৃষকের পান বরজ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে আ’লীগের নেতা নান্নু গ্রেফতার

বুধবার রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওসমান বেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয়রা জানান, আমরা আমাদের বরজে সারাদিন কাজ করে বাড়ি চলে যাই। রাত অনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তারাতারি বরজে গিয়ে আন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনি। আগুন নেভানোর পর দেখতে পাই ২টি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে এবং ৫টি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ এক সাথে পুড়ে যায়।

আরও পড়ুন : শরীয়তপুরে সহকারী পাবলিক প্রসিকিউটর হলেন সুলতান নাসির

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন ওসমান বেপারী, আঃ রব হাওরাদার, ভাষাই বেপারী, সোহাগ বেপারী। এরা সবাই কালকিনির পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা