সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে আ’লীগের নেতা নান্নু গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন নান্নুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : শরীয়তপুরে সহকারী পাবলিক প্রসিকিউটর হলেন সুলতান নাসির

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে।

আরও পড়ুন : টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান বন্ধ

তিনি জানান, গত ৪ আগস্ট জেলা শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হন নুর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (২২)। তার বাড়ি জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের নানী শেফালি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মনির হোসেন নান্নু এজারহার নামীয় ২৬৮ নাম্বার আসামি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা