পরান নিয়ে আশায় বুক বেঁধেছি মিম
বিনোদন

পরান নিয়ে আশায় বুক বেঁধেছে মিম

সান নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘পরান’। । সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি।ঈদে এমনিতেই দর্শকরা সিনেমা দেখেন। সেই ধারাবাহিকতায় এ সিনেমাটিও দর্শক দেখছেন বলে জানিয়েছেন এ নায়িকা প্রযোজনা সূত্রে জানা গেছে, এটি বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। যেখানে মিন্নি নামের এক মেয়ে পরকীয়ায় জড়িয়েছে নয়ন বন্ড নামের এক ছেলের সঙ্গে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর নয়ন বন্ড পুলিশের সঙ্গে ক্রসফায়ারে মারা যায়। পরে জানা যায়, রিফাত খুনের মাস্টারমাইন্ড মিন্নি। বিচারে মিন্নির ফাঁসির রায় হয়। বর্তমানে মিনি কারাগারে রয়েছেন। এ ঘটনাকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় মিন্নির চরিত্রে অভিনয় করেছেন মিম। সিনেমায় এ চরিত্রের নাম অনন্যা। ঈদে মাত্র এগারোটি সিনেমাহলে এটি মুক্তি পেয়েছে।

তবু সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়িকা। বিদ্যা সিনহা মিম বলেন, ‘সর্বশেষ আমার অভিনীত সাপলুডু নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর করোনার কারণে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমাদের জীবন এখনো স্বাভাবিক হয়নি। কবে হবে তাও জানি না। তারপরও আমরা আশায় বুক বাঁধি। পরান নিয়ে আমরাও সেই আশায় বুক বেঁধেছি।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

এরই মধ্যে সিনেমার গানগুলো দর্শকের কাছে ভালোলাগার সৃষ্টি করেছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য।’ এদিকে এবারের ঈদ উপলক্ষ্যে বিদ্যা সিনহা মিম চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা