ছেড়েছেন
বিনোদন

ঢাকা ছেড়েছেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। মূলত পপ গান করেই খ্যাতি পেয়েছেন তিনি। কুড়িয়েছেন অগণিত ভক্তের ভালোবাসা। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই গায়ক ঘোষণা দিয়েছিলেন ২০২১ সাল থেকে তিনি আর বাণিজ্যিকভাবে গান গাইবেন না। এরপর থেকে আর সেভাবে শোনা যায়নি এই গায়কের কণ্ঠ।

এরপর গত বছর থেকে নিজের জন্মস্থান মুন্সীগঞ্জের শ্রীনগরে স্থায়ীভাবে বসবাস করছেন ফেরদৌস ওয়াহিদ। জরুরি কোনো কাজ ছাড়া ঢাকায় আসেন না তিনি। সর্বশেষ আটদিন আগে ডাক্তার দেখাতে ঢাকায় এসেছিলেন এই গায়ক।

এবার ফেরদৌস ওয়াহিদ জানালেন ঢাকা ছেড়ে গ্রামে থাকার কারণ। প্রাকৃতিক মেডিটেশনের কারণেই মূলত গ্রামে থাকছেন তিনি।

তিনি বলেন, ‘আমি প্রাকৃতিক মেডিটশনের জন্যই গ্রামে ফিরেছি। এখানে ঢাকার মতো নাগরিক জীবনের কোলাহল নেই। নেই কোনো ব্যস্ততা। আমার মতে মানসিক প্রশান্তির জন্য মেডিটেশনের কোনো বিকল্প নেই। সেই কাজটি বেশ আগ্রহ নিয়েই করছি। এর ফলও পাচ্ছি। আমি বেশ ভালো আছি আগের চেয়ে। জীবনের বাকি সময় এখানেই কাটাতে চাই।’

তিনি আরও জানান, গ্রামে থাকার ফলে নিজের কৃষিকাজও তদারকি করতে পারছেন। এছাড়া অবসর আর বিশ্রামে সময় কাটছে তার। করোনা পরিস্থিতি ভালো হলেই তিনি প্রকাশ করবেন বেশ আগে প্রস্তুত করে রাখা কিছু নতুন গান।

উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ তার জীবনের প্রথম গান রেকর্ড করেন ১৯৭৩ সালে। ‘চাঁদ জাগে তারা জাগে’ শিরোনামের গানটি গ্রামোফোন রেকর্ডে করা হয়েছিল। প্রকাশ করেছিল ঢাকা রেকর্ড কম্পানি। কথা-সুর ছিল তার নিজেরই। চার যুগের ক্যারিয়ারে সব মিলিয়ে প্রায় ৫০০ গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ৫০-৬০টি গান চলচ্চিত্রের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা