প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
জাতীয়

আমরা হলাম রেফারি

সান নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না।

আরও পড়ুন: বেশি দামে প্যারাসিটামল বিক্রি

সিইসি বলেন, ‘আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি।’

রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় ভোটের মাঠে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে ইঙ্গিত দেন সিইসি।

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাড়ানোর পরামর্শ দেবো।’

সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

এনডিএমের প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। আমরা আমাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের দায়টা বহন করবো।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি মন্দ হতে পারে। তবে ইসি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা