জাতীয়

গাড়ির চাকায় পিষ্ট যুবক

সান নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায়। মারদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন: শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

তিনি আরও জানান, আমরা খবর পেয়ে কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের কোনায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা