যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা
সারাদেশ
আত্মসমর্পন করলেন খুনি!

যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা

সান নিউজ ডেস্ক : যশোরে একই পরিবারের তিনজন খুন হয়েছেন। এদের মধ্যে মা ও দুই শিশু সন্তান রয়েছে। শ্বাসরোধ করে জহিরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি তাদেরকে হত্যা করেছেন।

আরও পড়ুন : শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শুক্রবার (১৫ জুলাই) দুপুরের পর যেকোনো সময় এই ভয়াবহ হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হচ্ছেন স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (২৮), শিশু কন্যা সুমাইয়া (৯) ও সাফিয়া (১৮ মাস)।

যশোর জেলার অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হন্তারক জহিরুল ইসলাম বাবু সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিয়ার বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন : ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

পুলিশ জানিয়েছে, তিনজনকে খুন করার পর বাবু বাড়িতে ফিরে যান। এরপর পরিবারের লোকদের তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন।

সংবাদ পেয়ে পুলিশ এসে বাবুকে আটক করে। পারিবারিক কলহের জের ধরে বাবু এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়

নিহত সাবিনা ইয়াসমিন বীথি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলার মুজিবুর শেখের মেয়ে।

অভয়নগর থানা পুলিশ ৩ জনের লাশ উদ্ধার এবং হত্যাকারীকে গ্রেফতার করেছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা