রুহিয়া থানা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সারাদেশ

রুহিয়া থানা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে রুহিয়া ডিগ্ৰী কলেজ হলরুমে রুহিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক নুরুল হক জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ,সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার ,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মল বর্মন,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,আখানগর ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুখসেদুর রহমান স্বপন,২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং রুহিয়া থানার ৪ ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মনিরুল হক বাবু,অনিল কুমার সেন,অখিল চন্দ্র বর্মন,খাদেমুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি

বক্তারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কমিটির সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ ও বিভেদ ভুলে গিয়ে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে কাধে কাধ রেখে কাজ করার আহবান জানান। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দ্রুত কমিটি গঠনের উপর জোর দেন।

পরে রুহিয়া থানার ৬ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ও দলীয় সদস্য নবায়ন ফরম বহি তুলে দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা