ফাইল ছবি
সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আরও পড়ুন: ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০) যাত্রী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এতে ঘটনাস্থলেই দুইজন বাসযাত্রী মারা যান। উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: আরও ২ জনের প্রাণহানি

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সঠিকভাবে পরিচয় পাওয়ার পর এই ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা