ছবি: সংগৃহীত
বিনোদন

অন্যের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, কাঁদলেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক: টালিউডের অভিনেতা অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রায় দিনই একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। আবার এসব মজাদার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন তারা।

আরও পড়ুন: সফল উদ্যোক্তা শ্রীলেখা

এবার অঙ্কুশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রতিযোগীতার মঞ্চে জি-বাংলা ড্যান্স বাংলা ড্যান্সের এক নারী প্রতিযোগীর সঙ্গে নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা। আর তা হাতেনাতে ধরে ফেলেন অভিনেত্রী ও প্রতিযোগিতার অন্যতম বিচারক শুভশ্রী গাঙ্গুলি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মুহূর্তের ভিডিওতে দেখা যায়, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন— তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উচ্ছ্বসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি।

অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিও কলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলা কান্না শুরু করে।

আরও পড়ুন: পূর্ণিমাকে দেখে আমি আবেগে আপ্লুত

এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপরে পড়ে যান অঙ্কুশ।

কিছু দিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে বলেন, অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ঘটনার সবই ঘটে মজার ছলে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা