ছবি: সংগৃহীত
বিনোদন

সফল উদ্যোক্তা শ্রীলেখা

বিনোদন ডেস্ক: ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে ওটিটি প্ল্যাটফরমে দেখা যাবে টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্রকে।
পরিচালক রাশেদ রাহার গল্পে ও পরিচালনায় ৯০ মিনিটের সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার।

এ সিনেমায় উত্তর কলকাতা থেকে বোলপুরে দৃশ্যধারণে অংশগ্রহণ করেছেন শ্রীলেখা মিত্র। সিনেমাটি ঢাকার হলেও গল্পের প্রয়োজনে কলকাতার অলিগলিতে দৃশ্যধারণ করা।

আরও পড়ুন: বই লিখবেন পূজা চেরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়ে শ্রীলেখা বলেন, কলকাতা ডায়েরিজ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি।

চিত্রনাট্যকার খায়রুল বাসার জানান, গল্পে শ্রীলেখার চরিত্রের নাম অনামিকা সাহা, যে পেশায় একজন সফল উদ্যোক্তা, নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন।

পরিচালক রাশেদ রাহা জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয় এবং দৃশ্যধারণ শেষও হয়েছে। সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন: ৬ লাখ টাকার শার্ট গায়ে সোনম!

প্রসঙ্গত, এর আগে রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘ভালোবাসা দার্জিলিং’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। টেলিছবিটি ঢাকার এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়। মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন শ্রীলেখা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা