ছবি: সংগৃহীত
বিনোদন

বই লিখবেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের অনুপ্রেরণায় বই লিখতে চান ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। আব্দুল আজিজের সঙ্গে যে দূরত্ব ছিল, তা ঘুচেছে এ নায়িকার। এখন অনেকটাই মধুর সম্পর্ক বিরাজ করছে তাদের মধ্যে।

আরও পড়ুন: ভক্তদের নতুন খবর দিলেন সোনাক্ষী

কিছুদিন আগে এই প্রযোজকের বইয়ের প্রচারণায় একুশে বইমেলায় দেখা গিয়েছিল নায়িকাকে। সেখানে নিজের লেখা বই প্রকাশের ইচ্ছার কথা জানিয়ে পূজা বলেন, যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একেবারে পুচকি ছিলাম; যখন কোনো কিছুই বুঝতাম না, কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি পড়ে শুনিয়েছি।

ছোটবেলার সেই অভ্যাসটা এখন আর নেই। নতুন করে লেখার ইচ্ছা জাগার পেছনে হাত রয়েছে জাজ কর্ণধার আব্দুল আজিজের। তার কথায়, ‘এখন অবশ্য লেখা হয় না। কবিতা খুব ভালো লিখতাম। আমি আসলে এখন আব্দুল আজিজকে অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? তো এখন দেখা যাক।’

আরও পড়ুন: মিথ্যা খবরে আমি প্রভাবিত

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। বইয়ের প্রচারে দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলামকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও জাজের হাত ধরেই ‘চিত্রনায়িকা’ হিসেবে যাত্রা শুরু করেন পূজা চেরি। মাত্র ১৪ বছর বয়সে ‘পোড়ামন ২’-এর নায়িকা হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এতে তার বিপরীতে নায়ক ছিলেন সিয়াম আহমেদ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা