বিনোদন

আল্লাহকে স্মরণ করুন

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির নবাগত অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহ। ব্যক্তিগত নানা ঘটনায় প্রায়ই আলোচনায় থাকেন তিনি। গত কয়দিন আগে বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছিলেন এই অভিনেত্রী। এবার মানুষের দেওয়া আঘাত, অন্যায় ও অন্যের হক নষ্ট করার বিষয়ে কথা বললেন তিনি।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

বৃহস্পতিবার (০২ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে সুবাহ বলেন, কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ ভালো থাকতে পারে না। কাউকে অভিশাপও দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসই যথেষ্ট।

হুমায়রা সুবাহ বলেন, ‘কেন যেন নিজের মনের অজান্তেই কিছু কথা লিখতে ইচ্ছা করল। আমাকে যাদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে, ছোট হতে হয়েছে, তাদেরকেও দেখছি ছোট হতে। কিছু কিছু ঘটনাক্রমে আরও দেখব ইনশাল্লাহ। কর্ম কখনো কাউকে ছাড়ে না। সাময়িক জীবনযাপনের জন্য কাউকে কেউ কষ্ট দিয়ে দুনিয়াতে ভালো থাকতে পারে না। দুনিয়াটা গোল, আজ হোক কাল হোক, নিজেকে দিয়ে হোক, বউ-বাচ্চা দিয়ে হোক, ছেলে-মেয়ে বা বাপ-মা দিয়ে হোক কিংবা ভাই-বোন দিয়ে হোক, শোধ হবেই হিসাবটা। অভিশাপ দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসটাই যথেষ্ট।’

আরও পড়ুন: প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

অভিনেত্রী বলেন, ‘আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের হিসাব সূক্ষ্মভাবে করেন না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে তুলে নেন না। আর কিছু কিছু বয়স্ক ব্যক্তিকে দেখলে মনে হয় টাকা আর ক্ষমতার জোরে বেঁচে থাকবে ৫০০ বছর। জি, আপনাদেরকেই বলছি। একদিন বিছানায় পড়তে হবে আর হিসাব শেষ হয়ে গেলে মরেও যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বয়স কিন্তু অনেক হয়েছে। মজা মাস্তি বাদ দিয়ে এক পা কবরে তো দেওয়া আছে। মরার আগে মানুষকে কষ্ট না দিয়ে মানুষের হক না মেরে, একটু আল্লাহকে স্মরণ করুন এবং ভালো হয়ে থাকুন। টাকা আছে হজ করছি আর আল্লাহ মাফ করে দিলো! এত সোজা কিন্তু না। মন থেকে তওবা না করলে আল্লাহ কখনো কাউকে মাফ করেন না, সে যতো বড় নামাজি হোক কিংবা যত বড় হাজী হোক। আল্লাহ সবাইকে বোঝার দান করুক আমিন।’

আরও পড়ুন: পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এদিকে ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন সুবহা। তিনি দশ লাখ টাকার বিনিময়ে মামলাটি আপসে সম্মত হয়েছেন।

আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়া অবশ্যই ব্যর্থতা

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা