ছবি : সংগৃহিত
বিনোদন

খেলতে ভালোবাসি!

বিনোদন ডেস্ক : বিপিএল খেলাকে কেন্দ্র করে ফের সংবাদ হলেন আলোচিত-সমালোচিত, বিতর্কিত, ভাইরাল অভিনেত্রী মডেল শাহ হুমায়রা সুবাহ।

আরও পড়ুন : ছবি পোস্ট করে শিরোনামে মিম

নরসিংদী জেলার মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই এখানে চলচ্চিত্র শিল্পীরা ভিড় জমান। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের কমিটির আয়োজনে এবারের পিকনিক অনুষ্ঠিত হয়।

শিল্পীদের বার্ষিক বনভোজন অন্যান্যদের মধ্যে ভাইরাল অভিনেত্রী মডেল শাহ হুমায়রা সুবাহও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

সংবাদিকদের সাথে এ সময় আলাপকালে নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

বিপিএল প্রসঙ্গে কথা উঠতেই এ নায়িকা উপস্থিত সংবাদিকদের বলেন, আমি খেলতেও ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি। এ সময় তিনি ঢাকা টিমের জন্য শুভকামনাও জানান।

প্রসঙ্গত, চলতি বিপিএল আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢাকা ডমিনেটর্স অংশগ্রহণ করছে। যেখানে অধিনায়কত্ব করছেন নায়িকা সুবাহর সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেন।

আরও পড়ুন : ‘আরআরআর’ বলিউড নয় তেলেগু সিনেমা

অনেকেই মনে করছেন, নাসিরের টান এখনো ছাড়তে পারেননি সুবাহ। তাই তিনি ঢাকাকে সাপোর্ট করছেন।

এবারের বিপিএল আসরে ঢাকা খুব একটা ভালো অবস্থানে নেই। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচে জয় পেয়েছে। বাকি দুটিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। জয়ী ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম করে দলকে জয় পাইয়ে দেন নাসির।

আরও পড়ুন : নিজেকে ফিট হতে হবে

এখন দেখার বিষয়— ঢাকার জন্য সুবাহর শুভকামনা পুরো ফ্র্যাঞ্চাইজি দলটিকে কতটুকু অনুপ্রেরণা দিতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা