বিনোদন

‘আরআরআর’ বলিউড নয় তেলেগু সিনেমা

সান নিউজ ডেস্ক: দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি বলেছেন, ‘আরআরআর’ কোনোভাবেই বলিউডের সিনেমা নয় এটা তেলেগু ছবি।

আরও পড়ুন: আ’লীগ যে ওয়াদা করে তা রাখে

ভারতীয় সিনেমা বলতেই বাইরের দেশের লোকেরা বোঝে বলিউডকে। এবার সেই ধারণা বদলানোর সময় হয়েছে এমনটাই ইঙ্গিত দিলেন এই নির্মাতা।

৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সম্প্রতি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। প্রথমবারের মতো কোনো ভারতীয় সিনেমার গোল্ডেন গ্লোব জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয়রা। কিন্তু বিষয়টিকে খুব ভালোভাবে নেননি পশ্চিমারা। বিষয়টি তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই প্রকাশ পেয়েছে।

যুক্তরাষ্ট্রে ‘আরআরআর’ ছবির স্ক্রিনিংয়ের সময়ে গিল্ডের সামনে ভাষণ দিচ্ছিলেন রাজামৌলি। তার কথায় ক্ষোভ ছিল স্পষ্ট। উপস্থিত শ্রোতাকে বুঝিয়ে দিতে চাইলেন, বলিউড আর দক্ষিণ এক নয়— আলাদা ইন্ডাস্ট্রি।

তিনি বলেন, আরআরআর’ বলিউডের সিনেমা নয়। এটা তেলেগু ছবি, দক্ষিণ ভারতে তৈরি। আমিও সেখানকার মানুষ। কিন্তু ‘নাটু নাটু’ গানটা ব্যবহার করেছিলাম সেখানেই গল্প থামিয়ে দেওয়ার জন্য নয়, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মনে দোলা দেবে এই গান, নাচাবেও। আমি কেবলমাত্র গল্পের খাতিরেই এ ধরনের উপাদান ব্যবহার করি।

রাজামৌলি আরও বলেন, যদি সিনেমা শেষ হওয়ার পরও বুঝতে না পারেন ৩ ঘণ্টা কেটে গিয়েছে, তবে আমি সফল।

আরও পড়ুন: ফানুস ওড়ালেই কঠোর ব্যবস্থা

প্রসঙ্গত, আরআরআর এসএস রাজমৌলি দ্বারা লিখিত ও পরিচালিত একটি আসন্ন ঐতিহাসিক তেলুগু অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন। এটি একটি কল্পিত গল্প, যা ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। চলচ্চিত্রের গল্পটি তাদের স্ব-নিষিদ্ধ নির্বাসনের সময় তাদের জীবনের একটি কাল্পনিক পুনরুদ্ধার।

২০১৮ সালের নভেম্বরে হায়দ্রাবাদে প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয়। প্রথম সময়সূচীতে হায়দ্রাবাদে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে নির্মিত একটি সেটে একটি অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে। রাম চরণ, এনটি রামা রাও জুনিয়র এবং এস. এস. রাজামৌলি ভাদোদারায় ২৯ মার্চ ২০১৯-এ চলচ্চিত্রের দৃশ্য ধারনের জন্য পৌঁছান। ছবিতে অভিনেতা অজয় দেবগান ও আলিয়ার তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু হয়।

গত বছর মুক্তি পাওয়া ছবি ‘আরআরআর’ বিশ্বজুড়ে ১,২০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও। ভারতের বাইরেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা