আফিয়া নুসরাত বর্ষা
বিনোদন

আমি একজন অভিনেত্রী

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এবার বর্ষাকে ‘কিল হিম’ সিনেমায় খলনায়িকা হিসেবে দেখা যাবে।

আরও পড়ুন: কনের সাজে পূজা!

ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে বর্ষাকে ভিলেন হিসেবে দেখা গেলেও তার বিপরীতে দেখা যাবে অনন্ত জলিলকে। সিনেমাটিতে তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ২০২২ সালের ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না। দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।

তিনি আরও বলেন, একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি। যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে।

আরও পড়ুন: দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন

প্রসঙ্গত, বর্ষা তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ: The Search এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা