ইয়ামিন হক ববি
বিনোদন

নতুন রূপে হাজির হলেন ববি!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রূপালি পর্দায় পথচলা শুরু করেছিলেন ২০১০ সালে। এবার তাকে সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে। চুক্তিবদ্ধ হয়েছেন ‘মেঘনা কন্যা’ সিনেমায়।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙলো ‘অ্যাভাটার ২’!

এর আগেও তাকে ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’সহ কয়েকটি নারী প্রধান গল্পের সিনেমায় দেখা গিয়েছে।

গ্রাম এবং শহরের দুজন নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এই সিনেমায় সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে।

ববি বলেন, ‘নারী প্রধান গল্পের সিনেমায় অভিনয় করতে সব সময় আমার আগ্রহ একটু বেশি। মেঘনা কন্যাও সিনেমার গল্পটিও নারীকেন্দ্রীক। এর গল্পও নারী সংগ্রামের। গল্পটি বেশ দারুণ। আশা করছি দর্শক সুন্দর একটি গল্পের সিনেমা পাবেন।’

আরও পড়ুন: ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

'মেঘনা কন্যা' সিনেমায় ববি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

প্রসঙ্গত, ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা