ঋতাভরী চক্রবর্তী
বিনোদন

২৫ কেজি ওজন বাড়ানো সার্থক

বিনোদন ডেস্ক: টালিউডের সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয় গুণেও তিনি প্রশংসিত। অভিনয়, প্রযোজনা, গান এবং মানবিক কাজ; নানান ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি।

আরও পড়ুন: আল্লু অর্জুন কন্যার সিনেমায় অভিষেক

এবার মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের সমস্যার কঠিন কথাগুলোকে সহজ করে বলতে মে মাসে মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ফাটাফাটি’।

প্রযোজনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাচস্পতি এবং ফুল্লরার চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

প্রকাশ্যে ছবির প্রচার ঝলক। চোখে কালো রোদচশমা, পরনে সাদা কালো পোলকা ডট দেওয়া ডিজাইনের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে অনুষ্ঠানে হাজির হলেন ঋতাভরী। ঠিক যেন ৯০ দশকের নায়িকা তিনি। আবির চট্টোপাধ্যায় অবশ্য হাজির হয়েছিলেন ‘রক্তবীজ’-এর লুকে।

আরও পড়ুন: ঈদে আসছে ফারিয়ার নতুন গান

এই ছবিতে অবশ্য দুজনের মাঝে একজন তৃতীয়ও রয়েছেন। সেবিকা সেন। যে চরিত্রে দর্শক দেখবেন স্বস্তিকা দত্তকে। এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।

নায়িকা বললেন, ‘আমার চেহারা আদতে তো এমনটা নয়। এই ছবির মাধ্যমে বুঝতে পেরেছি কী কী সমস্যা হয় ওজন বেড়ে গেলে। তবে যেমন প্রতিক্রিয়া পাচ্ছি, মনে হচ্ছে আমার ওজন বাড়ানো সার্থক।’ নায়িকা আরও যোগ করেন। বলেন, ‘যেসব মহিলা জন্মগত এমন চেহারার অধিকারী, তাদেরকে আমার স্যালুট।’

আরও পড়ুন: অনন্ত জলিলের নতুন সিনেমার টিজার

একপাশে স্বস্তিকা এবং আরেকপাশে ঋতাভরীকে নিয়ে আবির অবশ্য ছিলেন মধ্যমণি। আবিরের একটাই কথা, ‘এখানে কোনো ফ্যাট নেই, আছে শুধুই ফাটাফাটি।’

প্রসঙ্গত, আগামী ১২ মে মুক্তি পাবে ‘ফাটাফাটি’। এতে আরও অভিনয় করেছেন সোমা চক্রবর্তী, রক্তিম সামন্ত, অরিজিতা মুখোপাধ্যায়, দেবশ্রী গাঙ্গুলী, সংঘশ্রী সিনহা, অসমী ঘোষ, লোকনাথ দে প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অমিত চ্যাটার্জি ও বাংলাদেশের চমক হাসান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা