দীঘি
বিনোদন

নিজেকে ফিট হতে হবে

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন দীঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

গত বছরের মাঝামাঝিতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রশংসা পেয়েছিল সুমন ধর পরিচালিত ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। সেখানে প্রথম জুটি বেধে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান ও দীঘি।

একই পরিচালকের ‘ফেরা’ নামে নতুন একটি ওয়েব ফিল্মে আবারও দেখা যাবে এই জুটিকে। সম্প্রতি কাজটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরুর কথা জানিয়েছেন তারা।

ছবির সাহানাজ চরিত্রে অভিনয় করবেন দীঘি। চরিত্রটি নিয়ে দীঘি বলেন, আমার জন্য এ চরিত্রটি একেবারেই আলাদা। খুবই মজার ও চমকে দেওয়ার মতো ব্যাপার; যেটি পর্দায় দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন। এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি।

চরিত্রটির জন্য দুই মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন দীঘি, আগে থেকেই ভাবছিলাম নিজেকে ফিট হতে হবে। তা ছাড়া অনেকেই বলছিলেন ওজন কমাতে। এই চরিত্রটির জন্যও দরকার। তাই দুই মাস ধরে শরীরের ওজন কমানোর জন্য কাজ করে আসছি। এরই মধ্যে ৬ কেজি কমিয়েছি, আরও ৩–৪ কেজি কমাতে হবে। আশা করছি শুটিংয়ের আগেই তা (ওজম কমানো) সম্পূর্ণ করতে পারব।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে ২০০৬ সালে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা