বিনোদন

স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি

সান নিউজ ডেস্ক: কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর মারধরের শিকার হয়ে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া। বৃহস্পতিবার বিকালে তিনি এই জিডি করেন।

আরও পড়ুন: ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম কিবরিয়া ওরফে আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে উঠেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আরজে কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। আরজে কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আরজে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।

আরও পড়ুন: আমাদের ভিত্তি জনগণ

এদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার রাত ৭টা ১২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন আরজে কিবরিয়া।

তিনি লেখেন, ‘প্রিয় পরিচিত জন।

আমার জ্ঞানত আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয় এমন কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাইনা, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরাই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চির শত্রু বলে যদি কেউ থেকে থেকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাইনা। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনোদিন মেনে নেব না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন। দোয়া করবেন।‘

প্রসঙ্গত, আরজে কিবরিয়ার পুরো নাম মো. গোলাম কিবরিয়া সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে রেডিও জকি (আরজে) হিসেবে কর্মজীবন শুরু করেন। টানা ১৬ বছর রেডিওতে কাজ করেছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে।

আরও পড়ুন: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

শুরুর দিকে ২০০৬ সালে রেডিও টুডেতে ‘কথা বন্ধু’ এপিসোডে কাজ শুরু করেন। এরপর একে একে জীবনের গল্প, সিক্রেটস, হ্যালো ৮৯২০, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ডসহ বেশ কয়েকটি জীবনধর্মী অনুষ্ঠানে উপস্থাপন করেছেন। শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি, জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান হওয়া আর চমৎকার উপস্থাপনের কারণে অল্প সময়েই প্রতিটি অনুষ্ঠানই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা