প্রতীকী ছবি
জাতীয়

ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন সিএনজিচালক মো. মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ শেখ (৫০)। আহতরা হলেন মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি। এতে সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা