ছবি : সংগৃহিত
বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

বিনোদন ডেস্ক : রাজধানীতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর ১৪ জানুয়ারি শুরু হয়েছে। এ উৎসব চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন : শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

এ উৎসবে ৮ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানান চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া বিশেষ অতিথি রয়েছেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

আরও পড়ুন : নোয়াখালীতে লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন

৮ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’ উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সিনেমাটি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে।

আরও পড়ুন : মানবিক বাংলাদেশ সোসাইটি'র শীতবস্ত্র বিতরণ

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্রিমিয়ার হবে আশিক মোস্তফা পরিচালিত চলচ্চিত্র ‘থার্টিফাইভ’। গত ডিসেম্বরে ইরানের সিনেমা-ভেরিটে চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে। ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, ‘দেশান্তর’সহ বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়।

আরও পড়ুন : উলিপুর সংবাদদাতার মায়ের মৃত্যু

‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

এ ছাড়াও ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো সিনেমা বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা