সারাদেশ

শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে নবগঠিত ভূল্লী থানার ৫ ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় শীর্তাতদের মাঝে ৩ শত কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একেএম আতিকুর রহমান, ১৫ নং দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টকর হয়ে পড়ে।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, 'এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। এদের অনেকের শীত নিবারনের ব্যবস্থা নেই।

আরও পড়ুন: মানবিক বাংলাদেশ সোসাইটি'র শীতবস্ত্র বিতরণ

তাই জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা