সারাদেশ

ভালুকায় বিদ্যুৎস্পর্শে বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে সদ্য পাশ করা এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ যে ওয়াদা করে তা রাখে

নিহত ছাত্র উপজেলার পুরুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে রাশিদুল ইসলাম ফাহিম (২৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টায় তার নিজ বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল ইসলাম ফাহিম বাড়ির পাশের পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে ধান ক্ষেতে সেচ দিচ্ছিলেন। রাতে ঘুমানোর আগ মুহূর্তে সুইচ বন্ধ করে তার খুলে মোটরটি ঘরে আনতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

এ সময় ফাহিমের চিৎকার শুনে বড় ভাই আল আমীন ও তার মা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ফাহিম বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে রয়েছে। সেখান থেকে ফাহিমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাশিদুল ইসলাম ফাহিম ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্প্রতি বাংলায় এমএ পাশ করেছেন।

পাশ করার পর থেকে তিনি বাড়িতে কৃষিকাজের পাশাপাশি পোলট্রি, গরু ও মাছের খামার গড়ে তোলেন।

আরও পড়ুন: ভাস্কর্য ভাঙ্গার দায়ে যুবক আটক

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান জানান, শুক্রবার রাত ১২টার সময় বিদ্যুৎস্পর্শ আহত এক রোগী হাসপাতালে আনা হয়। তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা