ছবি: সংগৃহীত
বিনোদন

আমার আইকন রুবেল

বিনোদন ডেস্ক : চলতি বছরেই মুক্তি পাবে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। ছবিটিতে এই দুই অ্যাকশন সুপারস্টার প্রথমবারের মতো পর্দায় এক সাথে ধরা দেবেন।

আরও পড়ুন : জঙ্গি ছিনিয়ে নেওয়া অবশ্যই ব্যর্থতা

বুধবার (১ মার্চ) সকালে শুটিং সেটে হাজির হন এই দুই অ্যাকশন হিরো।

গত বছরেই ছবিটির ঘোষণা হয়েছিল। অবশেষে এক সাথে ক্যামেরাবন্দি হলেন তারা।

আরও পড়ুন : দেশে চালের অনেক মজুত রয়েছে

রুবেলকে বরাবরই নিজের আইকন হিসেবে দেখেন অনন্ত জলিল। এর আগেও নিজেকে চিত্রনায়ক রুবেলের একজন বড়সড় ভক্ত হিসেবে দাবি করেন তিনি।

অনন্ত জলিল বলেন, আমি রুবেল ভাইয়ের বড় ভক্ত, তাকে ফলো করি। বিশেষ করে অ্যাকশন মুভিতে। বলতে পারেন, আমার আইকন রুবেল ভাই। তার সাথে পর্দা ভাগ করতে মুখিয়ে আছি। এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, মার্শাল আর্ট শিখছি। এমনি এমনিই তো রুবেল ভাইয়ের মতো তারকার মুখোমুখি হওয়া যাবে না!

আরও পড়ুন : নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

এর আগে চলতি বছরের শুরুতে বগুড়ায় এই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ‘কিল হিম’ সিনেমায় প্রথমবারের মতো অনন্ত জলিল নিজের প্রোডাকশন হাউজের বাইরে অভিনয় করছেন। ছবিটি মো. ইকবালের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

এই ছবিতে রুবেল ও অনন্ত জলিল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রনায়িকা বর্ষা, মিশা সওদাগর, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা