খেলা

অবসর নিলেন পেসার রুবেল 

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যেতে চান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রুবেল।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার সুখবর!

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে লেখেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে রোববার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছিল লাল বলের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন পেসার রুবেল হোসেন। তবে বিসিবি সূত্রে থেকে জানা গিয়েছিল অফিসিয়াল কোন মেইল তিনি দেননি।

পোস্টে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিসিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম....

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

এছাড়া বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলার তার ক্যারিয়ারের অন্যতম অর্জন-এমন কথাও লেখেন রুবেল। জানালেন তরুণরা যদি বেশি সুযোগ পায় সেক্ষেত্রে দেশের পাইপলাইন আরো মজবুত হবে। যারা এতোদিন রুবেলের পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের এ পেসার।

প্রসঙ্গত, শেষ এক বছর ধরে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচেই তাকে বল হাতে মাঠে দেখা যায়নি। সর্বশেষ গেল বছর নিউজিল্যান্ডে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন এ পেসার, এরপর আর দেখা যায়নি তাকে। যদিও কয়েক মাস ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন রুবেল। বর্তমানে এ পেসারকে দেখা গিয়েছে পরিবারসহ সিলেটে সময় কাটাতে।

আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত...

Posted by Rubel Hossain on Sunday, September 18, 2022

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা