সাদা সাদা কালা কালা
বিনোদন

সাদা সাদা কালা কালা

সান নিউজ ডেস্ক : নেট দুনিয়া এখন যেন ‘সাদা সাদা কালা কালা’ময়। সোশ্যাল মিডিয়ায় একটি গান ক’দিন থেকেই শোনা যাচ্ছে। শুধু কি তাই! কাঠ বাঁশ হাঁড়ি-পাতিলে কম্পোজ করা গান ভাইরাল।

আরও পড়ুন: স্বর্ণের দামে বড় পতন

বলছি, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানের কথা। গানটি প্রকাশের পর রীতিমত ভাইরাল হয়েছে। গানটির কথা লিখেছেন হাশিম মাহমুদ। সুরও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু।

নির্মাতা জানান গানটি নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি-পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে কম্পোজ করেছেন ইমন চৌধুরী। আর এই অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।

‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল। আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

আরও পড়ুন: খেলা হবে

গত ৭ জুলাই অন্তর্জালে এসেছে ‘সাদা সাদা কালা কালা’ গানটি। গানের সঙ্গে নাচ মুগ্ধ করেছে শ্রোতা ও দর্শকদের। মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, গানটিতে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা