ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে যান। জেদ্দায় লোহিত সাগরের বন্দরনগরীতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বেশি দামে প্যারাসিটামল বিক্রি

প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন জো বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি প্রিন্স বলেছেন যুক্তরাষ্ট্রেরও ভুল আছে।

দুই দেশের এই শীর্ষ দুই নেতার বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, বৈঠকে প্রিন্স সালমান বাইডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুল ঠেকাতে কাজ করেছে। দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়েছে। তিনি বলেন, ইরাকযুদ্ধের মতো কিছু ভুল যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যা ও ইরাকে বন্দি আবু ঘারিবের ইস্যুও বৈঠকে তোলেন সৌদি প্রিন্স।

বাইডেন বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের বলেন যে, তিনি প্রিন্স মোহাম্মদকে বলেছেন, ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগি হত্যার জন্য দায়ী করেন প্রিন্স সালমানকে।

বাইডেন বলেন, আমি সবসময় যেমন করি, আমি স্পষ্ট করে দিয়েছি যে মানবাধিকারের বিষয়টি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, ‘খাশোগি হত্যার বিষয়টি বৈঠকে উত্থাপন করেছি, আমি সে সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি তা স্পষ্ট করে দিয়েছি।

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফর ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। শুক্রবার জেদ্দায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শুরুর আগে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সংকট মেটাতে মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফর বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ।

এছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য হ্রাস করতেই বাইডেনের এ সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা