সুদানে সহিংসতায় নিহত ১৪
আন্তর্জাতিক

সুদানে সহিংসতায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান দেশ সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

শুক্রবার (১৫ জুলাই) সুদানের ব্লু নাইল প্রদেশের কিশান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) এএফপি’কে জানান, গত সোমবার (১১ জুলাই) কিশান এলাকায় বার্তি ও হাওসা উপজাতির লোকদের মধ্যে সংঘর্ষ বাধলেও পরে তা বন্ধ হয়ে যায়।

কিন্তু শুক্রবার তা নতুন করে শুরু হয় এবং বন্দুকযুদ্ধে রুপ নেয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৪ জন প্রাণ হারান।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দেশটির ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের একটি হাসপাতালের মেডিক্যাল সূত্র জরুরি ভিত্তিতে রক্তদানের আবেদন জানিয়ে বলেছে, সংঘর্ষে প্রায় ৪০ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে অনেকের অবস্থা খুবই গুরুতর।

প্রসঙ্গত, এই সংঘর্ষে জড়িত উভয়পক্ষের নেতারাই এএফপি’কে তাদের সম্প্রদায়ের লোকদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে, তবে তারা নিহতের সংখ্যা জানাতে রাজি হননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা