আকাশপথ খুলে দিল সৌদি আরব
আন্তর্জাতিক

আকাশপথ খুলে দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অর্থনীতিকে হত্যা করছে

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল থেকে সরাসরি সৌদি আরব সফরে যাবেন। তার আগে সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিল। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এত দিন দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারত না ইসরাইল।

সৌদির বিমান কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, উড্ডয়নে কর্তৃপক্ষের আবশ্যিক শর্তাবলি পূরণ করে- এমন সব বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে অনেক মাস ধরে প্রেসিডেন্টের অবিচল ও নীতিগত কূটনীতির ফল, যা আজ তার সফরে চূড়ান্ত পরিণতি পেল।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা দায়ের হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখা...

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল   

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে...

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা