রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অর্থনীতিকে হত্যা করছে
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অর্থনীতিকে হত্যা করছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা ছিল ভুল পদক্ষেপ এবং ইইউ তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

আরও পড়ুন : শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শুক্রবার (১৫ জুলাই) তিনি এক রেডিও সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

ভিক্টর অরবান আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন তাদের ভুল হিসাব-নিকাশের কথা স্বীকার করবেন যে তারা ভুল সিদ্ধান্তের ওপর ভিত্তি করে রাশিয়া বিষয়ক নীতি ঠিক করেছিলেন তখন ব্রাসেলসের জন্য সত্য মুহূর্ত আসবে।

ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিষয়ে যে নীতি অনুসরণ করছে তার কঠোর ও প্রকাশ্য সমালোচক হচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

তিনি বলেন, যখনই ইউক্রেনকে সাহায্য করার প্রশ্ন আসলো তখনই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কৌশল পরিবর্তন করা উচিত ছিল। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, রাশিয়ার অর্থনীতিকে অস্থিতিশীল করা যায়নি।

নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করা যায়নি বরং রাশিয়া ইউরোপের অর্থনীতিকে ব্যাপকভাবে অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন : কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেনকে সাহায্য করেনি বরং ইউরোপের অর্থনীতির জন্য ক্ষতি ডেকে এনেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞাই ইউরোপের অর্থনীতিতে হত্যা করবে। আমরা এখন যা দেখছি তা আমাদের সহ্য ক্ষমতার বাইরে।

রাশিয়া বিরোধী নীতির কারণে ইউরোপে অর্থনৈতিক মন্দা অত্যাসন্ন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা