আবাহনী লিমিটেডের স্কোয়াড। ছবি: সংগৃহিত
খেলা

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত আবাহনী লিমিটেড

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ফলে আসন্ন মৌসুমে দেশের শীর্ষ ফুটবলে অংশ নেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের পথও খুলেছে ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়নদের।

গত মৌসুমে লিগে রানার্সআপ হয়েছিল আবাহনী। তবে তিন বিদেশি ফুটবলারের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর ক্লাবটির ওপর তিন দফায় নিবন্ধন নিষেধাজ্ঞা দেয় ফিফা।

অভিযোগকারী তিন বিদেশি ফুটবলার কেউই বাংলাদেশে আসেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন ক্লাব ব্যবস্থাপনা তাদের চুক্তি বাতিল করলে তারা ফিফার কাছে অভিযোগ করেন।

এর মধ্যে গত মাসে তিনটি নিষেধাজ্ঞার দুটি প্রত্যাহার করাতে সক্ষম হয় আবাহনী। তবে বকেয়া পারিশ্রমিকের একটি বড় অঙ্ক পরিশোধ করার পরও শেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারে কয়েক সপ্তাহ ধরে জটিলতায় পড়তে হয় ক্লাবটিকে।

জটিলতার কারণ ছিল এক সিরীয় ফুটবলারের অর্থপ্রাপ্তি নিয়ে আপত্তি। তিনি দাবি করছিলেন, আবাহনীর পাঠানো অর্থ তার নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়নি। শেষ পর্যন্ত সেই জটিলতাও কাটিয়ে উঠেছে ক্লাবটি।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আগেই জানিয়েছিলেন, তৃতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করে নতুন মৌসুমের দলবদল কার্যক্রম শুরু করা হবে।

গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা বেশিরভাগ ফুটবলারই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন। তাদের অনেকেই নতুন মৌসুমেও ক্লাবটির হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে আবাহনীর পর ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পথে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। ১৪টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে চারটি নিষ্পত্তি করেছে ক্লাবটি। বাকি বিষয়গুলো সমাধানে তারা গতকাল সাত কর্মদিবস সময় চেয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা