ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
আন্তর্জাতিক

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে

সান নিউজ ডেস্ক: প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশটি যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, ভবিষ্যতে এটি অগ্রগতির নতুন উচ্চতায় উন্নীত হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন: সুদানে সহিংসতায় নিহত ১৪

শুক্রবার (১৫ জুলাই) কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডের একটি প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় পাকিস্তানের দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াই করছে ভারতের একটি প্রতিবেশী দেশ (পাকিস্তান)। বাংলাদেশের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে। দেশটি (পাকিস্তান) নিজেই দারিদ্র্য, বেকারত্ব ও সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে এবং তারা ভারতকেও হয়রানি করার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘যদি ভারত তার শক্তি বাড়ায়, তবে এটি কেবল নিজের স্বার্থে নয়, তার বন্ধুদের স্বার্থেও। ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ও নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’

আরও পড়ুন: রুবেল হত্যা, গ্রেফতার ২

রাজনাথ আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময়ে এটিকে অবশ্যই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নৌবাহিনীকে আমাদের বন্ধু ও অংশীদারদের প্রয়োজনের সময়েও সহায়তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

উত্তরাখণ্ডের একটি পর্বতচূড়ার নামে দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরির নামকরণ করা হয়েছে। এটি ১৭এ প্রকল্পের চতুর্থ যুদ্ধজাহাজ। শুক্রবার হুগলি নদীতে এটি চালু করা হয়। এ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট সাতটি শিবালিক শ্রেণির ফ্রিগেট তৈরি করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা