সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আমি ট্রাম্পকে পরাজিত করতে পারতাম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি (গত নির্বাচনে) ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতাম এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হাতাম।

আরও পড়ুন : গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাইডেন বলেন, (প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে) তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এখন পর্যন্ত তো ভালোই আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে?”

আরও পড়ুন : কানাডাকে অঙ্গরাজ্য বানালো যুক্তরাষ্ট্র

বাইডেন বলেন, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসি-সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।

বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি “স্পষ্টভাবে” কথা বলেছেন।

আরও পড়ুন : শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

বিবিসি জানায়, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার। মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের ২১ জুলাই থেকে আর কোনও সংবাদ সম্মেলন করেননি। মূলত সেসময়ই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা