মাহিয়া মাহি
বিনোদন

ঘুমাতে পারছেন না মাহি

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অগ্নি খ্যাত নায়িকা মাহিয়া মাহি। গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন এ অভিনেত্রী। এরপর থেকে স্বামীর সঙ্গেই বসবাস করছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে

কিন্তু বেশ কিছুদিন ধরেই ভূতের ভয় পাচ্ছেন মাহি। তার দাবি, তিনি ভূত দেখেছেন। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ফেসবুকে অকপটেই সে কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি’।

এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে’। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি, তা বুঝতে পারেননি অনেকেই। তবে শনিবার (১৬ জুলাই) দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে, তিনি সত্যি সত্যিই ভূতে ভয় পাচ্ছেন।

আরও পড়ুন: নব-বিবাহিত ছাত্রনেতাসহ তিনজন নিহত

প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মাহি। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

তার ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা