ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ভোলা প্রতিনিধি: ভোলায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ইবিতে বৃক্ষনিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভোলা শহরের সার্কিট হাউজ হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সাংবাদিকতার নীতিমালা ও প্রেসকাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামিম আল ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান।কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।

আরও পড়ুন: নিমকোতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ কর্মকার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গণমাধ্যম ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলে। গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর মানুষের অবিচল আস্থা। এ জন্য গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে মূল স্রোতধারার সংবাদকর্মীরা কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়ছেন। পরিচয় সংকটে ভুগছেন। অপেশাদারিত্ব এবং অপেশাদার প্রতিষ্ঠান গজিয়ে ওঠায় দিন দিন এ সমস্যা বাড়ছে। তাই মূলধারার গণমাধ্যম ও কর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

অতিথি বক্তারা সাংবাদিকদের পেশাগত সুসম্পর্ক ও দায়িত্ব পালনের প্রশংসা করেন। পরে সনদপত্র তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি তার বক্তব্যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশন করার আহ্বান জানান। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা