ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় এলজিইডি’র জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ 

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: গবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা

বুধবার (১৫ মে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ভোলা জেলা কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) প্রকল্পের পরিচালক ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম।

এলজিইডির ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম)’ এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে, তাহলে জলবায়ু বিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।

প্রকৌশলী আব্দুল হাকিম জলবায়ু প্রাতিষ্ঠানিকীকরণে গৃহীত পদক্ষেপ ও ক্রিলিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

তিনি আরও বলেন, আগামীর বিশ্বে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে আমাদের এখনই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: ইবির প্রথম বাসকে ভাস্কর্যে রূপ দেওয়ার দাবি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান ও দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন।

তারা সাংবাদিকদের জন্য সমোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য এলজিইডির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রশিক্ষণে ভোলা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জলবায়ু ইস্যু বর্তমানে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভবিষ্যতে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হবে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মোকাবিলা। তাই জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা