সংগৃহীত ছবি
সারাদেশ

আরসার আস্তানায় অভিযান

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহিন পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালায় র‌্যাব।

মঙ্গলবার (১৪ মে) শেষ রাত থেকে বুধবার (১৫ মে) সকাল পর্যন্ত উখিয়ার গহিন বনের লাল পাহাড়ে চলা অভিযানে আস্তানা থেকে বিদেশি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও রকেট সেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার এবং আরসার ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক অবরোধ

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরে ক্যাম্পে হেড মাঝিসহ কয়েক রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহিন বনে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, এই বিষয়ে ব্রিফিং করতে র‌্যাব হেডকোয়ার্টারের মিডিয়া প্রধান ঘটনার স্থলে আসছেন। এই অভিযান এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি এবং অভিযানকারীরা এখনো পাহাড়টি ঘিরে রেখেছে। এরপর মিডিয়া প্রধান পৌঁছালে ব্রিফিং করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা