ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবিতে বৃক্ষনিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তমঞ্চ তৈরির নামে বৃক্ষনিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন: বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান কর্মসূচি পালন করে ইবি ছাত্র ইউনিয়ন সংসদ ও পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্ন্যাক কনজারভেশন ফাউন্ডেশন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে গণ স্বাক্ষর, প্রতিবাদ লিপি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মাঝে ‘বৈশাখী মঞ্চ’ তৈরি করছে কর্তৃপক্ষ। ওই মঞ্চ তৈরির জন্য তিনটি পুরোনো গাছ কাটা হয়েছে। তবে তারই পাশে ফাঁকা জায়গা রয়েছে। তবে প্রশাসন সেখানেই মুক্তমঞ্চ তৈরি করতে চাচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

অবস্থান কর্মসূচিতে ছাত্রনেতারা বলেন, উন্নয়নের নামে পরিবেশ বিধ্বংসী এ সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া হবে না। প্রশাসন মুক্তমঞ্চ তৈরির জন্য যে জায়গা নির্বাচন করেছে, তা কোনোভাবেই উপর্যুক্ত জায়গা হতে পারে না। কারণ এর উভয় পাশে অ্যাকাডেমিক ভবন। ফলে ভবিষ্যতে এ দুই ভবনের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে। গাছ কাটায় সেখানে ইতোমধ্যে একটি বাজে পরিবেশ সৃষ্টি হয়েছে।

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, এ প্রশাসন বৃক্ষনিধনকারী প্রশাসন। টেকসই উন্নয়ন হচ্ছে পরিবেশ বিনষ্ট না করে উন্নয়ন করা। অনতিবিলম্বে এ বৃক্ষনিধন বন্ধ ও মুক্তমঞ্চ তৈরির সিদ্ধান্ত স্থগিত করতে হবে। নচেৎ আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হলো রুফটপ রেস্টুরেন্ট

ডিপ ইকোলজি অ্যান্ড স্ন্যাক কনজারভেশন ফাউন্ডেশনের সদস্য সাফওয়ান বলেন, এর আগেও উন্নয়নের নামে প্রশাসন অনেক গাছ কেটেছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। একটি গাছ বড় হতে প্রায় ২০ বছর সময় লাগে। অথচ তারা গাছ কেটেই যাচ্ছে। দুটি অ্যাকাডেমিক ভবনের মাঝে মঞ্চ তৈরি করা হলে পড়াশোনা ব্যাহত হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইঁয়া বলেন, কোনো কাজের প্রয়োজন হলে গাছ কাটাই লাগে। প্রয়োজনে পরবর্তীতে সারি সারি গাছ লাগিয়ে দেবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা