ছবি: সংগৃহীত
শিক্ষা

হিজাব না পড়ায় ছাত্রীর চুল কাটলেন শিক্ষিকা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে হিজাব না পড়ায় শিক্ষার্থীদের চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সপ্তম শ্রেণীর ছাত্রী মাইসা জাহানসহ আরও ৬ জনের চুল কেটে নিলেন বিদ্যালয়ের বিজ্ঞান এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষিকা রুমিয়া সরকার।

অন্যান্য শিক্ষার্থীরা হলেন- তানজিলা আক্তার, আনীলা আক্তার, তাসফিয়া, মাহাদিয়া, সুমাইয়া ও ইফাসহ ৭ শিক্ষার্থী হিজাব পড়ে না আসার কারণে তাদের চুল কেটে নেয়া হয় বলে জানান তারা। এ ঘটনায় উপজেলাটিতে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে।

মাইসা জাহান বলেন, আমার একটাই হিজাব। ঐ হিজাবটা ময়লা হয়ে গেছে। তাই ধুয়ে দিয়েছি। এজন্য পড়ে যেতে পারিনি। ম্যাডামকে অনেক অনুরোধ করে বলেও আমি রক্ষা পাইনি। ম্যাডাম আমাদের চুল কেটে দিল।

আরও পড়ুন: প্রাথমিকের ফল প্রকাশ

মাইসা জাহানের পিতা কহিনুর বলেন, আমার মেয়ে অন্যায় করেছে বললেই হত, আমরা শাসন করতাম। তাকে চুল কেটে ন্যাড়া বানিয়ে দিল। এতে আমার মেয়েটা ভেঙ্গে পড়েছে ও আর স্কুলে যেতে চাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, বর্তমান সভাপতি ইঞ্জিনিয়র মো. গোলাম হোসেন সাহেব সভাপতি হওয়ার পর ছেলে মেয়েদের ড্রেসকোড চেঞ্জ করেছে। এ ব্যাপারে তিনি শিক্ষকদের খুব চাপে রাখেন এবং এ বিষয়ে যে কোন এ্যাকশন নিতে বলেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে মোবাইলে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মিয়া মো. ফরিদ বলেন, ক্লাসেই কেচি ছিল। তাই হাতের কাছে পেয়ে এ কাজ করে ফেলেছে। তবে কাজটা অন্যায় করেছে। আমরা ব্যবস্থা নেবো।

এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আমরা ঘটনা জেনেছি। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে যোগাযোগ করছি। অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা